সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় ১৬ জেলায় কালবৈশাখীসহ বজ্রপাতের আশঙ্কা
logo

১৬ জেলায় কালবৈশাখীসহ বজ্রপাতের আশঙ্কা



আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে ১৬ জেলার ওপর দিয়ে কালবৈশাখীসহ প্রচুর বজ্রপাতের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

গতকাল রোববার (১৮ মে) রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, রোবার (১৮ মে) দিবাগত রাত ১২ থেকে পরবর্তী পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, নিলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, ময়মনসিংহ (উত্তরাংশ), সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা, জামালপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতি প্রবল বর্ষণ পারে।

কালবৈশাখীসহ এসব এলাকার ওপর দিয়ে প্রচুর বজ্রপাত হওয়ার আশঙ্কা আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন