সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ ১১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ
logo

১১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ রসুল খান (২৬) ও মোছাঃ মহিতুন নেছা (৬২)।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (০৮ জুন) রাত আনুমানিক ০৩:৪০ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টরের ৯নং রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ১১০৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন