সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
প্রযুক্তি ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
logo

১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এক ঘণ্টা পর বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে স্বক্রিয় হয় ফেসবুক ও মেসেঞ্জার।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে হঠাৎই স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায় ফেসবুক ও মেসেঞ্জার।

সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন, তারা ফেসবুক চালাতে পারছেন না।

আউটেজ ট্রেকিং সাইট ফাস্টডাউন বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন, তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে।

এরমধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সর্বোচ্চ ব্যবহারকারী এ ব্যাপারে রিপোর্ট করেছেন।

তাৎক্ষণিকভাবে সমস্যার কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান গবঃধ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এটি সার্ভারজনিত সাময়িক ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে হয়ে থাকতে পারে।

খুঁজুন