বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা যশোরের কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেফতার
logo

যশোরের কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেফতার

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে স্থানীয়দের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
 
সুত্র জানায়, গতবছর ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভবানীপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরের দিকে তার বাড়ি স্থানীয় কিছু যুবক ঘিরে রাখে। বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, জনগণ রফিকুলকে ঘিরে রাখে। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
 
উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে
নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন