বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী যাত্রাবাড়ীতে যুবক হত্যাকাণ্ডের এজাহার নামীয় চারজন গ্রেফতার
logo

যাত্রাবাড়ীতে যুবক হত্যাকাণ্ডের এজাহার নামীয় চারজন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর যুবক হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারনামীয় ৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো-১। আরমান হক বিপু ওরফে যুব (২১) ২। মোঃ ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১) ৩। কামরুল ইসলাম রানা (৩০) ও  ৪। আলী হোসেন (৫০)। 

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মামলার বাদী পেশায় একজন ব্যবসায়ী। তার ছেলে সাদমান সাইফ রাইভি (২৩) সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী এবং পাশাপাশি তেজগাঁও এলাকায় একটি ঔষধ কোম্পানিতে পার্ট-টাইম চাকরি করতেন। গত সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৯.০০ ঘটিকায় বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিকটিমের পিতা বাদি হয়ে ডিএমপি গেন্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনরা জানতে পারেন যে, যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী এলাকায় একটি অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে মৃতদেহের পরিহিত জার্সিতে “RAIVI” লেখা দেখে পরিবারের সদস্যরা লাশটি সাদমান সাইফ রাইভির বলে শনাক্ত করেন।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, ২৬ মার্চ সকাল আনুমানিক ০৭.৫০ ঘটিকায় উত্তর কুতুবখালী এলাকায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।  পরবর্তীতে বাদীর অভিযোগের প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। তদন্তে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৪ মার্চ ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি আরমান হক বিপু ও ইসমাঈল হোসেন ফাহিম ভিকটিম রাইভিকে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে এবং তাদের পেছনে মোঃ জুবায়ের ও কামরুল ইসলাম রানা হাঁটছিল।

এছাড়া ২৩ মার্চ রাতে কামরুল ইসলাম রানার বাসার ছাদে একটি অনুষ্ঠানে ভিকটিম রাইভিসহ আসামিরা উপস্থিত ছিল। ধারণা করা হচ্ছে, ২৪ মার্চ ভোর থেকে ২৬ মার্চ সকালের মধ্যে যেকোনো সময় আসামিরা পরস্পর যোগসাজশে রাইভিকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, প্রধান সন্দেহভাজন মোঃ জুবায়েরকে বিদেশে (অস্ট্রেলিয়া) পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

পরবর্তীতে (২৮ মার্চ) সকাল আনুমানিক ১১.৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন