বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী যাত্রাবাড়ীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক, স্বর্ণের চেইন উদ্ধার
logo

যাত্রাবাড়ীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক, স্বর্ণের চেইন উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। আটককৃত ছিনতাইকারীর নাম মোঃ ইব্রাহিম হোসেন (২৮)।

শুক্রবার (৩০ মে ২০২৫) ফারুক সরণি এলাকায় হতে ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে জনৈক ইভা খাতুন নামে এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ছিনতাইকারী ইভা খাতুনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী তাৎক্ষণিক চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চাইলে সেখানে কর্তব্যরত ট্রফিক-ওয়ারী  বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন তৎপরতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তীতে ছিনতাইকারীকে যাত্রাবাড়ী থানায় নিয়ে দেহ তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চেইনটির ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম একজন পেশাদার ছিনতাইকারী। যাত্রাবাড়ী থানার মামলার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

ইভা খাতুন তার স্বর্ণের চেইন ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট ট্রাফিক টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন