বুধবার, ১০ জুন ২০২৬
logo
Breaking News
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ  ৬ মাদক কারবারি গ্রেফতার চিত্রনায়ক সালমান শাহর দেহবাশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ বাংলাদেশ সীমান্তে ভারতের জোরপূর্বক অনুপ্রবেশ ও আগ্রাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল ঝালকাঠিতে ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরীদের সমাপনী অনুষ্ঠান সাভারে সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি শামীম গ্রেফতার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী পাবনায় হোসেন আলী হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের  নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময়
রাজধানী যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে দুই আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী গ্রেফতার
logo

যাত্রাবাড়ীতে র‌্যাবের অভিযানে দুই আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও একটি প্রাইভেটকারসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী থানার ডেমরা রোডের কাজলারপাড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা গাড়িটি আটক করেন।

তল্লাশির সময় প্রাইভেটকার থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার মেঘনা উপজেলার করিমাবাদ এলাকার মো. রবিউল ইসলাম (৪৫), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ী উপজেলার জশলং এলাকার মো. মাহবুব আলম মানিক (৩৮) এবং ঢাকার ওয়ারী এলাকার ফোল্ডার স্ট্রিটের মো. নজরুল ইসলাম (৪৭)।

র‌্যাব-১০ জানায়, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‌্যাব জানিয়েছে।

খুঁজুন