যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো-১। মোঃ তুহিন (২৪) ও ২। মোঃ আরিফ (৩০)।
শনিবার (৭ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মাওয়া ইনকামিং রোড এবং শহীদ ফারুক সরণীতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয়কে ০৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ফুটপাত হকারমুক্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি; দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড
যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি; দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড
যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো-১। মোঃ তুহিন (২৪) ও ২। মোঃ আরিফ (৩০)। শনিবার (৭
মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মাওয়া ইনকামিং রোড এবং শহীদ ফারুক সরণীতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান
করে। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয়কে ০৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ফুটপাত হকারমুক্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত