বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
logo

যাত্রাবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চারটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর যাত্রাবাড়ী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ বিশেষ অভিযানটি সোমবার দিবাগত রাতে চালানো হয়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন মইনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম অভিযানে অংশগ্রহণ করে। অভিযানে তিনটি বিদেশি পিস্তল, একটি আমেরিকান রিভলভার এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম আনিস ও হোসেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, খুন এবং ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন