রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় চুরির মিথ্যা অপবাদ দিয়ে কিশোর বাপ্পি (১৭) হত্যার মামলার অন্যতম আসামি রাসেল ওরফে কাপাসী রাসেল (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানিয়েছে, গত ১২ নভেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে রাসেলসহ একদল ব্যক্তি বাপ্পিকে টাকা ও প্রিপেইড কার্ড চুরির অভিযোগ এনে জোর করে মীরহাজিরবাগের একটি ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়।
পরদিন সকাল আনুমানিক ছয়টার দিকে অভিযুক্তরা ভিকটিমকে তার বাসায় এনে তল্লাশি চালায়। কোনো চুরি-ওছোরের প্রমাণ না পেলেও স্টিলের পাইপ ও হাতুড়ি দিয়ে তাকে আবারও পিটিয়ে গুরুতর জখম করে। পরে বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে নিস্তেজ অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়ার আগেই বাপ্পির মৃত্যু হয়।
ঘটনার পর বাপ্পির মা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা (নং–৩৮, তারিখ–১৩/১১/২০২৫) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০–এর সহায়তা চান।
এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর আভিযানিক দল গত ১৭ নভেম্বর রাত ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি কাপাসী রাসেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাসেলের বাড়ি যাত্রাবাড়ীর বৌ বাজার এলাকায়।
র্যাব জানায়, রাসেলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব