বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে আদালতের সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আরও ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
রামপাল থানা কর্তৃপক্ষ জানায়, এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের রামপালে ইয়াবা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮
বাগেরহাটের রামপালে ইয়াবা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮
বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে রামপাল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে আদালতের সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আরও ৭ আসামিকে
গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। রামপাল থানা কর্তৃপক্ষ জানায়, এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত