বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি
logo

ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতের নাম- মোঃ সাঞ্জু  (১৯)।

শনিবার (২৮ জুন ২০২৫ ) মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাতে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি মোহাম্মদপুরে অভিযান পরিচালনা করে সাঞ্জু নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সাঞ্জু ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে স্বীকার করেছে। সাঞ্জু দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

খুঁজুন