বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ভূয়া পুলিশ পরিচয়ে অপহরণ পূর্বক চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাব্বির গ্রেফতার
logo

ভূয়া পুলিশ পরিচয়ে অপহরণ পূর্বক চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাব্বির গ্রেফতার

এলিট ফোর্স হিসেবে র‍্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে| র‍্যাবের সৃষ্টিকাল থেকে মাদক কারবারি, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে|

এরই ধারাবাহিকতায়, ১৩ মে ২০২৬ তারিখ ১৩৫০ ঘটিকার সময় র‍্যাব-৩ ও র‍্যাব-৬ এর একটি যৌথ অভিযানিক দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মুকসুদপুর বাস স্ট্যান্ড এলাকায় ভূয়া পুলিশ পরিচয়ে অপহরণ পূর্বক চাঁদাবাজি মামলার প্রধান আসামি মোঃ সাব্বির শেখ (২৫), পিতাঃ দুলাল শেখ, সাং-ঘনসী মধ্যপাড়গা, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়|

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা যায় যে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার সোহাগ তালুকদার (৩০) কদমতলী থানাধীন ধোলাইপাড় চৌরাস্তা সংলগ্ন এলাকায় তালুকদার এন্টার প্রাইজ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে| ভিকটিম সোহাগ তালুকদার এর ব্যবসা প্রতিষ্ঠানে ধৃত আসামী মোঃ সাব্বির শেখ দীর্ঘ দিন যাবত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে| ব্যবসায়িক দায়িত্ব পালন অবস্থায় ব্যবসার হিসাব নিকাশ সঠিকভাবে না দেওয়ায় ধৃত আসামি সাব্বিরকে দোকান হতে বের করে দেয়| এরপর থেকেই ভিকটিম সোহাগ ও ধৃত আসামি সাব্বির শেখ এর মাঝে বিরোধের সৃষ্টি হয়| পূর্ব শত্রুুতার জের ধরে ধৃত আসামি সাব্বির শেখ ভিকটিম এর নিকট হতে অর্থ আত্মসাৎ করার পূর্ব পরিকল্পনা করে আসছিল| গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক রাত ১২৩০ ঘটিকার সময় ভিকটিম সোহাগ তালুকদার ব্যবসায়িক কার্যক্রম শেষে যাত্রাবাড়ি থানাধীন ইলিশ কাউন্টার হয়ে রিকশা যোগে বাড়ি ফেরার সময় রাত আনুমানিক ০০৪৫ ঘটিকার সময় ধৃত আসামি সাব্বির ও তার সহযোগিরা মিলে পুলিশ পরিচয়ে ভিকটিম সোহাগ এর নামে ওয়ারেন্ট আছে বলে হাতে হ্যান্ডকাফ পরিয়ে ভিকটিম সোহাগকে জোরপূর্বক অপহরণ করে সিএনজি যোগে ঢাকার বিভিন্ন জায়গায় নিয়ে যায়| এক পর্যায়ে ধৃত আসামি সাব্বির ও তার সহযোগিরা ভিকটিম সোহাগ এর নিকট ২,৫০,০০০.০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে| ধৃত সাব্বির ও তার সহযোগীরা চাঁদা না দিলে ভিকটিমকে এলোপাথারি মারধর ও প্রাণ নাশের হুমকি প্রদান করে ভিকটিমের নিকট থাকা ব্যবসায়িক নগদ ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জোরপূর্বক কেড়ে নেয়| পরবর্তীতে রাত আনুমানিক ০৩৪৫ ঘটিকার সময় ধৃত আসামি সাব্বির ও তার সহযোগিরা ভিকটিম সোহাগকে কুতুবখালী আড়ৎ এর পাশে ফাঁকা জায়গায় সিএনজি থেকে নামিয়ে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে| উক্ত ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয় যার মামলা নং-১১ তারিখ ০৪ মে ২০২৬| পরবর্তীতে উক্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হলে এবং বিষয়টি র‍্যাব-৩ এর নজরে আসলে ১৩ মে ২০২৬ তারিখ ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তার মাধ্যমে পুলিশ পরিচয়ে অপহরণ পূর্বক চাঁদা দাবি চক্রের প্রধান সদস্য সাব্বির’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩| উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে|

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|

খুঁজুন