বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদে ছয় দফা দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের
logo

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদে ছয় দফা দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের

রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় প্রতিবাদ এবং ছয় দফা দাবিতে  বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে উত্তরের দিয়াবাড়ি গোলচত্বরে জমায়েত হন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শত শত শিক্ষার্থী। সড়কের ওপর বসে তারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। মুখে ‘ভুয়া ভুয়া’‘বিচার চাই’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগানে মুখরিত পুরো ক্যাম্পাস।

শিক্ষার্থীদের ছয় দফা দাবি গুলো হলো-
১.দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে। ২.আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে ৩.ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৪.নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। ৫.বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে। ৬.বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।
 
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপসহীন। ‘ভয় নয়,আমরা চাই ন্যায়বিচার’এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছেন তারা। 

এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন।

কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় তাদের পথরোধ করেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বর্তমানে তারা স্কুলের ভেতরে অবস্থান করছেন। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত পাইলট ও শিক্ষার্থীসহ ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়ে চিকিৎসাধীন আছেন দেড় শতাধিক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন