বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার
logo

উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেফতার

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম ও নাগরিক সনদসহ রাষ্ট্রীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূলহোতা মোঃ সাগর আলী (৪০) কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম।

আজ বুধবার (২১ মে ২০২৫) উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাগর আলী একটি সুসংগঠিত জালিয়াতি চক্র পরিচালনা করে আসছিল। চক্রটি সরকারি-বেসরকারি বিভিন্ন নকল সনদপত্র তৈরি করে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আজকের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের জাল সনদ, স্ট্যাম্প, সীলমোহর, ফরম ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ ও নিবিড় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন