বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি
সারাবাংলা "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায়" কেএমপি'র পুলিশ কমিশনার
logo

"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায়" কেএমপি'র পুলিশ কমিশনার

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে শনিবার ২৬ জুলাই বিকালে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দে সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার এবং খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক পিপিএম।

প্রধান অতিথি মাননীয় নির্বাচন কমিশনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে খুলনা বিভাগীয় প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক, খুলনা

সভায় অন্যান্যদের মধ্যে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন