‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করলে সাতজনকে আটক করেছে পুলিশ, ঢাকায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মাগরিবের পর তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও চলাকালে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মসজিদের সামনে জড়ো হন। জানাজা শেষে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
ধানমন্ডি থানা সূত্র বলছে, স্লোগান ও মিছিলের চেষ্টার সময় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা মিছিল দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানো এবং আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে সাতজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের কারও বিরুদ্ধে মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করলে সাতজনকে আটক করেছে পুলিশ, ঢাকায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে। সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মাগরিবের পর তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে ও চলাকালে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী মসজিদের সামনে জড়ো হন। জানাজা শেষে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে
পুলিশ তাদের বাধা দেয়। ধানমন্ডি থানা সূত্র বলছে, স্লোগান ও মিছিলের চেষ্টার সময় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তোফায়েল আহমেদের জানাজা শেষে জয় বাংলা মিছিল দিয়ে এলাকায় উত্তেজনা ছড়ানো এবং আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে সাতজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের কারও বিরুদ্ধে মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে। এর
আগে সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত