ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানাকে (৩০) স্থানীয় থানা পুলিশ আজ সোমবার (৩০ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী চৌরাস্তা হতে গ্রেফতার করেছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার জানান, “চেয়ারম্যান সোহেল রানা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন থাকার পর বালিয়াডাঙ্গী চৌরাস্তায় হাজির হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ইতিপূর্বে মামলা রয়েছে।
গ্রেফতারকৃত সোহেল রানাকে সোমবার ঠাকুরগাঁও চিফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।”
-খবরপ্রতিদিন/ সি.ব