বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ ঠাকুরগাঁওয়ে সেনা বাহিনীর অভিযানে পিস্তল-মাদকসহ সমবায় সমিতির পরিচালক আটক
logo

ঠাকুরগাঁওয়ে সেনা বাহিনীর অভিযানে পিস্তল-মাদকসহ সমবায় সমিতির পরিচালক আটক

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পিস্তল, ফাঁকা স্টাম্প,ইয়াবা, বিদেশি মুদ্রা, চাইনিজ কুড়ালসহ সমবায় সমিতির
পরিচালককে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মুকুল মধ্য পারপুগী গ্রামের আইনুল মুন্সীর ছেলে। শনিবার (১৪ জুন) ভোরবেলা সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটককৃত মিলন সমবায় সমিতি পরিচালনার আড়ালে মাদকসহ নানা অপকর্মে লিপ্ত থাকর অভিযোগ স্থানীয়দের পক্ষ হতে সেনাবাহিনীর কাছে অভিযোগ ছিল। আটককৃত ওই ব্যাক্তি
স্থানীয় শিবগঞ্জ বাজারে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’র পরিচালক। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতির আড়ালে মাদক ও সুদের ব্যবসা করে আসছিল এমন তথ্য সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্পের কাছে আসে। এরই পরিপ্রেক্ষিতে শনিবার ভোর ৪টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতিতে অভিযান চালায় বাহিনীর একটি দল। এ সময়
অভিযানে তাকে সেনাবাহিনী আটক করে। আটকের পর সমবায় সমিতি’র কার্যালয়ে তল্লাশি চালিয়ে স্বাক্ষর যুক্ত ৬০০টি ফাঁকা স্টাম্প, ৪৭০ পিস ইয়াবা, ৩০টি বিদেশি কয়েন ও ৬টি নোট, একটি
চাইনিজ কুড়াল, একটি স্টিক ও একটি পিস্তল জব্দ করে সেনাবাহিনী। আটক ব্যক্তিকে মাদক, পিস্তল ও বিদেশি মুদ্রাসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী ও স্থানীয়রা জানায়, সমিতির আড়ালে তারা মাদক কারবারি করে এবং টাকা দেওয়ার নামে অনেক অসহায় মানুষের কাছে থেকে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন। নিয়মিত সুদ দিতে
না পারলে পিস্তল দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হতো। আর বাইরের মানুষ যাতে তাদের কার্যক্রম বুঝতে না পারে সে জন্য বাজারের প্রত্যেকটি পয়েন্টে সিসি টিভি ক্যামেরা লাগিয়ে বাজার
নিয়ন্ত্রণ করা হতো । 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন,“শনিবার ভোর ৪টার দিকে ঠাকুরগাঁও ক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনী শিবগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক, পিস্তল ও নগদ বিদেশি মুদ্রাসহ প্রতিষ্ঠানের পরিচালক মো. মুকুলকে আটক করা হয়।

সেনাবাহিনী আইনি প্রক্রিয়ায় আটক ব্যক্তিকে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন