ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সেবন করার অপরাধে মারুফ হোসেন(২১) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার (২১ জুন) সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের প্রাণি সম্পদ অফিসের সামনে রেল লাইন এলাকায় গাঁজা সেবনকালে তাকে গাঁজাসহ আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান এ দন্ডাদেশ দেন।
মারুফ গাজীপুর সদর উপজেলার চান্দনা নগপাড়া গ্রামের নুরজামানের ছেলে। তিনি উপজেলার মালঞ্চা গ্রামে তার আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এ সময় পীরগঞ্জ পৌর শহরের প্রাণি সম্পদ অফিসের সামনে রেল লাইন এলাকা থেকে মারুফকে গাঁজাসহ আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাঁজা সেবনের কথা স্বীকার করে সে।
গাঁজা সেবন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তিন মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এলাকাবাসী জানায়, সম্প্রতি উত্তরাঞ্চলে মাদকের প্রবণতা বেড়ে যাওয়ায় মাদকরোধে এ ধরনের ভ্রাম্যমান আদালত নিয়মিত পরিচালনা করা দরকার।
-খবরপ্রতিদিন/ সি.ব