শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা
logo

তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর চতুর্থ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে এক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন তালা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা আশারুল ইসলাম, শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, মৎস্য অফিসের মোঃ রফিজ উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম বলেন, ‘জাতীয় মৎস্য সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছোটদের এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে মাছের গুরুত্ব, পুষ্টি ও জীবিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। শিশুরাই আগামী দিনের কর্ণধার, তাই তাদের মাঝে মাছের প্রতি আগ্রহ তৈরি করা আমাদের মূল লক্ষ্য।’

শহীদ কামেল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে শুধু পাঠ্যপুস্তক জ্ঞান নয়, সৃজনশীল চর্চাও জরুরি। মৎস্য সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের জ্ঞান ও চিন্তাশক্তিকে সমৃদ্ধ করবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন