বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে হেযবুত তওহীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
logo

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে হেযবুত তওহীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ-এর উদ্যোগে রাজধানীর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন-এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশের উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের সাবেক বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এ ধর্ম উগ্রবাদ, চরমপন্থা, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতাকে সমর্থন করে না। বিভিন্ন সময় বিকৃত ব্যাখ্যার মাধ্যমে ধর্মবিশ্বাসী মানুষকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহার করা হয় উল্লেখ করে তিনি বলেন, এ প্রবণতা রোধে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে মানবাধিকার, সহিষ্ণুতা, ন্যায়বিচার ও বাকস্বাধীনতার সুরক্ষা এবং জনসাধারণের আইনগত সুবিচার নিশ্চিত করার উপায় নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিচারপতি এমদাদুল হক আজাদ, বিচারপতি সৈয়দ সহিদুর রহমান, বরিশাল বিভাগ আইনজীবী সমিতির সভাপতি মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় অর্থনীতি সমিতির সভাপতি মো. খসরুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা এবং হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

খুঁজুন