গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের জামায়াত কর্মী হত্যা মামলায় লাইলী বেগম নামের এক নারী কৃষক লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।
এর আগে, মঙ্গলবার (২৪ জুন) সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত লাইলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি পূর্ব বেলকা গ্রামের মোস্তাফিজুর রহমান সরকারের স্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর চাচি।
ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ২০১৪ সালের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার অজ্ঞাত আসামিদের একজন হিসেবে লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘ সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এই হত্যা মামলায় লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়।
-খবরপ্রতিদিন/ সি.ব
সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার
সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় কৃষক লীগ নেত্রী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০১৪ সালের জামায়াত কর্মী হত্যা মামলায় লাইলী বেগম নামের এক নারী কৃষক লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।বুধবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ।এর আগে, মঙ্গলবার (২৪ জুন) সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃত লাইলী বেগম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি পূর্ব বেলকা গ্রামের মোস্তাফিজুর রহমান সরকারের
স্ত্রী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর চাচি।ওসি আব্দুল হাকিম আজাদ জানান, ২০১৪ সালের জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলার অজ্ঞাত আসামিদের একজন হিসেবে লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে
হত্যা করা হয়। দীর্ঘ সাড়ে ১০ বছর পর ২০২৪ সালের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এই হত্যা মামলায় লাইলী বেগমকে গ্রেপ্তার করা হয়।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত