শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা শ্রীনগরে শ্বশুর বাড়ী থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
logo

শ্রীনগরে শ্বশুর বাড়ী থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্বশুরবাড়ী থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা এলাকা থেকে সৌদী প্রবাসী সুমন খানের স্ত্রী সামিয়া আহমেদ ঐশী (২৪) নামে গৃহবধুর মরদেহ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ভিকটিম সামিয়া আহমেদ ঐশী (২৪)এর গত দুই বছর পূর্বে বরিবরখোলা এলাকার সৌদি প্রবাসী সুমন খানের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে ঐশী শ্বাশুরী ও জায়ের সাথে শ্বশুর বাড়ীতে বসবাস করে আসছে। ঐশী তার স্বামীর সাথে সৌদি আরবে গিয়ে বসবাস করতে চাইলে শ্বশুরবাড়ি থেকে সন্তানাদি হওয়ায় পরে যাওয়ার জন্য বলেন। এ নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মনের ক্ষোভে শনিবার 

সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টার মধ্যে যেকোন সময় নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।পরে তার জা ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে দরজার নক করে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে ভিকটিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্রীনগর থানায় সংবাদ দেয়। 

শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা জানান, ভিকটিমের সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণনয়ের জন্য লাশ মুন্সীগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন