বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী সৌদি আরবগামী যাত্রী নিকট থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
logo

সৌদি আরবগামী যাত্রী নিকট থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ রেইডিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪,৩৬৪ (চার হাজার তিনশত চৌষট্টি) পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ একজন আন্তর্জাতিক মাদক চোরাকারবারীকে আটক করেছে।

​ঘটনার বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ২য় তলার সি-২ বোর্ডিং ব্রিজ স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান গ্রহণ করে। ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নং-BS381-এর একজন যাত্রী বোর্ডিং ব্রিজের ০৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

​আটককৃত ব্যক্তির পরিচয়:
​নাম: সাইদুল ইসলাম (৩১)
​পিতা: আব্দুল রশিদ মোল্লা
​মাতা: সোনাই বিবি
​ঠিকানা: গ্রাম- মধুরচর, ডাকঘর- মেঘুলা, থানা- দোহার, জেলা- ঢাকা।

​উদ্ধারকৃত মাদক:
আটককৃত ব্যক্তির দেহ ও কাঁধব্যাগ বিধি মোতাবেক তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাঁধে থাকা ব্যাগের ভেতর কার্বন এবং স্কচটেপ দ্বারা মোড়ানো পলিথিন প্যাকেটে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় মোট ৪,৩৬৪ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম জানায় যে, সালাউদ্দিন (২৭), (পিতা- ইব্রাহীম শেখ, সাং- মকসুদপুর, থানা- দোহার, জেলা- ঢাকা) নামক এক ব্যক্তি এই প্যাকেটটি তার নিকট হস্তান্তর করেন। তিনি আরও জানান, এই ইয়াবা ট্যাবলেটগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমীনের (গ্রেফতারকৃত ব্যক্তির বড় ভাই) নিকট পৌঁছে দেওয়ার কথা ছিল। সে আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যায় এবং বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসে।

​আইনগত ব্যবস্থা:
গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম (৩১) এবং পলাতক আসামি সালাউদ্দিন (২৭)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক জনাব শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় এই মামলাটি দায়ের করেন।

খুঁজুন