রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি ও আইনের সংঘাতে জড়িত শিশুকে পুলিশি হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতদের নাম -১। লাকি আক্তার (৩৪) ২। আইনের সংঘাতে জড়িত শিশু।
সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়,দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়া থেকে রেলযোগে নিষিদ্ধ মাদক গাঁজা ঢাকা সহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই
সিটিটিসি র অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিসহ আটক দুই
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারি ও আইনের সংঘাতে জড়িত শিশুকে পুলিশি হেফাজতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারকৃতদের নাম -১। লাকি আক্তার
(৩৪) ২। আইনের সংঘাতে জড়িত শিশু। সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময়
তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সিটিটিসি সূত্রে আরও জানা যায়,দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়া থেকে রেলযোগে নিষিদ্ধ মাদক গাঁজা ঢাকা সহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত