শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সিরাজদিখানে উপজেলা বিএনপির দোয়া মাহফিলের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত
logo

সিরাজদিখানে উপজেলা বিএনপির দোয়া মাহফিলের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ জানুয়ারী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া মাহফিল সফলের লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উপজেলার মোড়ে বিএনপির কার্যালয়ে রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক,মুন্সীগঞ্জ জেলা যুবদল সদস্য আমজাদ হোসেন,উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ মো: সিফাতুল ইসলাম জনি সহ রশুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আগামীকাল ৩ জানুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিক,আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এ দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করার কথা রয়েছে।

খুঁজুন