শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা সিরাজদিখানে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আলী হোসেনসহ ৩জন গ্রেফতার
logo

সিরাজদিখানে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আলী হোসেনসহ ৩জন গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নাশকতার মামলায় তিন আওয়ামীলীগ নেতাকে  গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

রোববার ৯ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বালুচর,শেখরনগর ও কোলা ইউনিয়নে তাদের নিজ নিজ বসত বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।রাত১ টায় মহসিন মাস্টার, ২ টায় আলী হোসেন মেম্বার ও রাত  ৪ টায় মো.হেলাল খানকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন,,কোলা ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার, শেখরনগর  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.হেলাল খান ও খাসমহল বালুচর ইউনুস একাডেমি উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও যুবলীগের  সক্রিয় কর্মী মোঃ মহসিন মাস্টার। 

সিরাজদিখান  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর সিদ্দিক গ্রেফতারের  বিষয়টি  নিশ্চিত করে জানান,তাদের  বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন