বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খুলনা সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি বিট পুলিশিং শক্তি শালীকরণ শীর্ষক কর্মশালার সমাপনী
logo

সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি বিট পুলিশিং শক্তি শালীকরণ শীর্ষক কর্মশালার সমাপনী

খুলনায় পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (ATU) ও United Nations Office on Drugs and crime (UNODC) এর যৌথ উদ্যোগে “Initiatives on Countering Terrorism & Violent Extremism through Strengthening of Community and Beat Policing Mechanisms and Strategies in Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় গত ১৭ জুন ২০২৫ তারিখ তিন দিন ব্যাপী এক কর্মশালা শুরু হয়। নগরীর হোটেল ক্যাসেল সালাম এ আয়োজিত কর্মশালায় খুলনা এবং বরিশাল রিজিয়নের এএসপি হতে তদূর্ধ্ব পদমর্যাদার ৩০ জন পুলিশ কর্মকর্তা অংশ গ্রহণ করে। আজ বৃহস্পতিবার ১৯ জুন অপরাহ্নে তিন দিন ব্যাপী আয়োজিত কর্মশালার সমাপনী হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (এডমিন) জনাব তানভীর হায়দার চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম/খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন। সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম (ATU) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা এবং বরিশাল রিজিয়নের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য ATU কর্তৃক এই কর্মশালা আয়োজনের জন্য তিনি সাধুবাদ জানান। তিনি প্রত্যাশা করেন সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা বিষয়ক কর্মশালায় অর্জিত জ্ঞান পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজে লাগাবেন এবং অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যে সার্কুলেট করবেন।

সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (বরিশাল বিভাগ) জনাব শামীমা আক্তার; পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) জনাব মোঃ আরিফুল ইসলাম-সহ ATU ও UNODC এর প্রতিনিধিবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন