ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৭১ মেকানাইজড ব্রিগেড গ্রুপের অধীনস্থ ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর মেজরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মো. জিহাদ (১৯) ও মনির (৫০) নামে দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে সদরঘাট এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ককটেল মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল এবং রাতের যেকোনো সময় বিভিন্ন স্থানে বিস্ফোরণের পরিকল্পনা ছিল।
উদ্ধারকৃত ককটেলগুলো নৌ পুলিশের সহযোগিতায় বোমডিসপোজাল ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করেছে। গ্রেফতারকৃতদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৫ বীরের গোয়েন্দা সদস্যরা পুরো এলাকা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সদরঘাট আর্মি ক্যাম্পে একটি কুইক রেসপন্স ফোর্স (QRF) দল সার্বক্ষণিক প্রস্তুত আছে।
ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব