রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে ফুটপাতের উপর মোটরযান চালনা, চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা এবং উল্টো পথে মোটরযান চালনার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির লালবাগ ট্রাফিক বিভাগ। সোমবার (১১ মে) দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালবাগ ট্রাফিক বিভাগের অন্তর্গত কোতোয়ালি জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালি ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম মনজুরুল আলম এর তত্ত্বাবধানে নয়াবাজার ক্রসিংয়ে টিআই বিদ্যুৎ কুমার এর নেতৃত্বে তাতিবাজার বাজার ক্রসিংয়ে টিআই কুদ্দুস আলী'র নেতৃত্বেগোয়ালঘাট ক্রসিংয়ে টিআই নাসির উদ্দিনের নেতৃত্বে,রায়সাহেব বাজার ক্রসিংয়ে টিআই আব্দুল্লাহ ইবনে জুয়েল এর নেতৃত্বে সার্জেন্ট এবং সঙ্গীয় ফোর্সসহ ফুটপাতের উপর মটরযান চালনা, চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা, উল্টো পথে মোটরযান চালনা বিষয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত হলেও কিছু মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালক অবৈধভাবে ফুটপাত ব্যবহার করছেন, কিছু যানবাহনে চলন্ত অবস্থায় যাত্রী উঠা-নামা করছে এবং উল্টো পথে যানবাহন চলাচল করছে যা জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।এসব বিষয় নিরুৎসাহিত করতেই অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
কোতোয়ালি ট্রাফিক জোনের সার্জেন্ট মো: সদরুল হাকিম জানান, সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম মনজুরুল আলম এর তত্ত্বাবধানে উক্ত অভিযানে সর্বমোট ২৮টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।ফুটপাত দখলমুক্ত করে ও সড়কে অবৈধ পার্কিং রোধ করে নগরবাসীকে স্বস্তি দিতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে কোতোয়ালি ট্রাফিক জোনে অভিযান
সড়কে শৃঙ্খলা ফেরাতে কোতোয়ালি ট্রাফিক জোনে অভিযান
রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে ফুটপাতের উপর মোটরযান চালনা, চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা এবং উল্টো পথে মোটরযান চালনার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির লালবাগ ট্রাফিক বিভাগ। সোমবার (১১ মে) দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালবাগ ট্রাফিক বিভাগের অন্তর্গত কোতোয়ালি জোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালি ট্রাফিক জোনে সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম মনজুরুল আলম এর তত্ত্বাবধানে নয়াবাজার ক্রসিংয়ে টিআই বিদ্যুৎ কুমার এর নেতৃত্বে
তাতিবাজার বাজার ক্রসিংয়ে টিআই কুদ্দুস আলী'র নেতৃত্বেগোয়ালঘাট ক্রসিংয়ে টিআই নাসির উদ্দিনের নেতৃত্বে,রায়সাহেব বাজার ক্রসিংয়ে টিআই আব্দুল্লাহ ইবনে জুয়েল এর নেতৃত্বে সার্জেন্ট এবং সঙ্গীয় ফোর্সসহ ফুটপাতের উপর মটরযান চালনা, চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা, উল্টো পথে মোটরযান চালনা বিষয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত হলেও কিছু মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালক অবৈধভাবে ফুটপাত ব্যবহার করছেন, কিছু যানবাহনে চলন্ত অবস্থায় যাত্রী উঠা-নামা করছে এবং
উল্টো পথে যানবাহন চলাচল করছে যা জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।এসব বিষয় নিরুৎসাহিত করতেই অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। কোতোয়ালি ট্রাফিক জোনের সার্জেন্ট মো: সদরুল হাকিম জানান, সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম মনজুরুল আলম এর তত্ত্বাবধানে উক্ত অভিযানে সর্বমোট ২৮টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।ফুটপাত দখলমুক্ত করে ও সড়কে অবৈধ পার্কিং রোধ করে নগরবাসীকে স্বস্তি দিতে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত