বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী শব্দ দূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক কোতোয়ালী জোনের উদ্যোগে অভিযান
logo

শব্দ দূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক কোতোয়ালী জোনের উদ্যোগে অভিযান

নাজমুল হাসানঃ রাজধানীর পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের লালবাগ বিভাগের কোতোয়ালি জোন।

মঙ্গলবার ১৯ মে দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম মনজুরুল আলম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন টিআই বিদ্যুৎ কুমার,টিআই কুদ্দুস আলী,টিআই নাসির উদ্দিন,টিআই আব্দুল্লাহ ইবনে জুয়েল , সার্জেন্ট, টিএসআই এবং সঙ্গীয় ট্রাফিক পুলিশ সদস্যরা।এ সময়শব্দ দূষণ তৈরি করে এমন যানবাহনের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ০৪(চার) টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে অতিরিক্ত হাইড্রোলিক হর্ন, বিকট শব্দের হর্ন এবং অনুমোদনহীন সাউন্ড সিস্টেম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে চালকদের শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

কোতোয়ালি ট্রাফিক জোনের সার্জেন্ট মো: সদরুল হাকিম জানায়, অতিরিক্ত শব্দ শুধু পরিবেশের ভারসাম্য নষ্ট করে না, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। তাই নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সকল চালক ও নগরবাসীকে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

খুঁজুন