বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ সাতক্ষীরার নলতায় র‍্যাব-৬ এর অভিযানে ৩৯৮ বোতল ফেনন্সিডিলসহ তিন জন গ্রেপ্তার
logo

সাতক্ষীরার নলতায় র‍্যাব-৬ এর অভিযানে ৩৯৮ বোতল ফেনন্সিডিলসহ তিন জন গ্রেপ্তার

কালিগঞ্জের নলতায় র‍্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনন্সিডিলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ২৩ জুন সকাল সাড়ে ৭টায় কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে চোরাইপথে আসা ফেনন্সিডিলের একটি বড় চালান রাজধানী ঢাকায় পাচারের পরিকল্পনার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বস্তাবন্দি অবস্থায় ৩৯৮ বোতল ফেনন্সিডিল উদ্ধার করা হয়। এসম ৩ জনকে আটক করা হয়েছে। 

আটককৃতরা হলেন, ব্রজপাটুলি গ্রামের কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার খামারপাড়ার আব্দুল গফফার (৬২), এবং নৈশপ্রহরী শীতলপুরের অমল সরকার (৫৫)। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ঘটনার পর র‍্যাব সদস্য ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন