বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ শার্শা সীমান্তে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক-৩
logo

শার্শা সীমান্তে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

যশোরের শার্শা সীমান্তে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। মঙ্গলবার বিকেলে র্যাব সদস্যরা জানান, সোমবার রাত ১২ টার সময় যশোরের শার্শার সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেটে নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে প্রাইভেটকার তল্লাশীকালে তাদেরকে ৪৯৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলো নারায়গঞ্জ জেলার সদর থানার সারুলিয়া এলাকার ১৪নং ওয়ার্ড শিমরাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমজাদ হোসেন (৩৫), একই এলাকার নবাব সলিমুল্লাহ রোড ৩য় অংশের বাসিন্দা ইসমাইল মিঞার ছেলে আলী নেওয়াজ ভুইয়া
(২৯) ও যশোর জেলার শার্শা থানার ধলদাহ গ্রামের মৃত জবেদ আলী মোল্লার ছেলে ফারুক হোসেন (৪৮)।

এ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার রাসেল। তিনি জানিয়েছেন, উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১ নং আসামি আমজাদ হোসেন ও ২ নং আসামি আলী নেওয়াজ ভুইয়াদ্বয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা
ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পরে, জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন