শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি সারাদেশে যুবকদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, ঝালকাঠিতে ডাক্তার শফিকুর রহমান
logo

সারাদেশে যুবকদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, ঝালকাঠিতে ডাক্তার শফিকুর রহমান

মাসুম খান ঝালকাঠি:বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে প্রত্যেকটা ভোটের পাহারাদারী করতে হবে। এবার আর কাউকে ভোট কেড়ে নিতে দেয়া হবে না। কেউ যদি তা কেড়ে নিতে আসে তাহলে সে হাতটা ধরে ফেলবেন মোচড়ায়ে ফেলবেন। আর এজন্য মামলা আপনাদের বিরুদ্ধে হবে না। কেউ মামলা করলে বলে দিবেন শফিকুর রহমানের বিরুদ্ধে মামলা করার জন্য। সারাদেশে যুককদের জাগতে হবে, সকলের অধিকার কায়েম করতে হবে, বলেন শফিকুর রহমান।

শুক্রবার(০৬ ফেব্রুয়ারি)দুপুর দুই টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। তিনি জুলাই আন্দোলনে তরুণ ও যুবকদের প্রাণ উল্লেখ করে বলেন, তোমোদের প্রতিদান আমি দিতে পারবো না। কিন্তু বেকার ভাতাও দিয়েও তোমাদের বেইজ্জত করবো। তবে খুব শীঘ্রই দেশের দায়িত্বভার তোমাদের হাতে তুলে দেবে।

আমামী ১২ তারিখের নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিজয়ী হবে আশা ব্যক্ত করে আমীরে জামায়াত শফিকুর রহমান ইনসাফের বাংলাদেশ কায়েম করা হবে বলেও উল্লেখ করেন।

বক্তব্য শেষে তিনি ঝালকাঠি-১ আসনে ডক্টর ফয়জুল হক ও ঝালকাঠি-২ আসনে শেখ নেয়ামুল করিমের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক'র সঞ্চালনায় জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদীও জনসভার স্টেইজে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

খুঁজুন