বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী সাংবাদিক বনাম সেনাবাহিনী একাদশ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে
logo

সাংবাদিক বনাম সেনাবাহিনী একাদশ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

আজ শনিবার (৩১ মে)  সকালে যাত্রাবাড়ী ওয়াপদা কলোনী মাঠে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে এই ক্রিকেট প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। 

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে যাত্রাবাড়ী সেনাবাহিনী ক্যাম্প একাদশ। নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৭৪ রান করেন তারা। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ ৬৫ রান করলে বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। 

পরে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ শামসুজ্জামান, ক্যাপ্টেন আরিফ মইন,ওয়ারেন্ট অফিসার মোশাররফ হোসেনসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ। 

সেনাবাহিনী ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান ও সাংবাদিক ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন