বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩
logo

রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে লাভরা পাড়া এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য সহ ৩ মাদককারবারীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ। 

এসময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভুলতা  ইউনিয়নের লাভরাপাড়া এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ১৬০০ বোতল ফেন্সিডিল ও স্কারাপ, ৯৫০০ পিস ইয়াবা ও ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় ৩ মাদককারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ (২৮), আলাউদ্দিনের রিফাত (১৮), পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল (২৩)।

খুঁজুন