বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
logo

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বাসিন্দা মোঃ খালেদ মিয়া (৩০) এলাকায় সক্রিয় মাদক ব্যবসা বন্ধে প্রতিবাদ করায় একাধিক চিহ্নিত মাদক কারবারির ভয়াবহ হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান, শামিম,সেলিম উভয়ের   পিতা একই নাম  মোঃ কাদির মিয়া, শামিম পিতা সিরাজ মিয়া    ও শরিফ সহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এরা কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নেশাজাত দ্রব্য বিক্রি করে এলাকায় যুবসমাজকে ধ্বংস করছে।

খালেদ মিয়া বলেন, “আমি একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করি। বিভিন্ন সময় এই মাদক ব্যবসা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি।”

অভিযোগে উল্লেখ রয়েছে, ১০ জুন ২০২৫ সকাল ১০টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে  সোহান মিয়ার বাড়ির সামনে এসে তাকে ও তার পরিবারকে গালিগালাজ ও খুনের হুমকি দেয়। তারা স্পষ্ট ভাষায় জানায়, তিনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন বা পদক্ষেপ নেন, তাহলে তার ও তার পরিবারের ‘লাশ খুঁজে পাওয়া যাবে না’।

নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে খাদেম মিয়া বলেন, “আমার জীবনের জন্য আশঙ্কা করছি। আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং দোষীদের আইনের আওতায় আনুক।

রূপগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন