বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ১২ হাজার ইয়াবা সহ নারী আটক
logo

রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ ১২ হাজার ইয়াবা সহ নারী আটক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিচ ইয়াবা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-১৫ এর সরকারি পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সংঘবদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট মিয়ানমার থেকে বিশাল ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল।গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযানে নামে। ক্যাম্পে তল্লাশির দিলবাহারের ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা জব্দ করা হয়। 

আটক নারী মাদক কারবারি দিলবাহার মৃত আইয়ুব আলী স্ত্রী।উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের ওই কর্মকর্তা। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন