বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভাও বীমাদাবীর চেক হস্তান্তর
logo

রাজধানীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভাও বীমাদাবীর চেক হস্তান্তর

রাজধানীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দিলকুশায় কোম্পানীর নিজস্ব ভবনের সেমিনার কক্ষে এ ব্যবসা উন্নয়ন সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য  বি এম ইউসুফ আলী। 

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীর একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, আল আমিন একক বীমা প্রকল্পের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, 
আল-বারাকাহ্ একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ  এনামুল হক।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক দুলাল হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক দুলাল হোসেন, আল আমিন বীমা প্রকল্পের নিবাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোকলেছুর রহমান, আল বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম রুবেল, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলু প্রমুখ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন