বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীতে ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
logo

রাজধানীতে ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মোহাম্মদ এজাজ। ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে তোরণ দু’টি নির্মাণ করা হয়েছে।

আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম ‘মুক্তি তোরণ’, এবং প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম ‘স্বাধীনতা তোরণ’।

‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এইসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। সেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে এবং শহরের নান্দনিকতাকে সমৃদ্ধ করতে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে। শহরের ভেতর এমন কিছু স্থাপনা থাকা প্রয়োজন, যা আমাদের অতীত সংগ্রামের কথা মনে করিয়ে দেবে এবং নাগরির সৌন্দর্যও বৃদ্ধি করবে।”

তিনি আরও বলেন, “যেভাবে আমরা এই দেশ থেকে জুলুমকারীদের উৎখাত করেছি, ঠিক সেভাবেই আমাদের শহর থেকেও অন্যায় ও বিশৃঙ্খলা দূর করতে হবে। শহরকে অপরিচ্ছন্ন রাখা, ব্যানার-পোস্টারে ভরিয়ে ফেলা বা সবুজ ধ্বংস করাও এক ধরনের জুলুম। এসব থেকে আমাদের শহরকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব, এবং সেই কাজ আমরা করছি।”

প্রগতি সরণিতে নির্মিত ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনকালে প্রশাসক বলেন, “এই অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তাদের সেই সংগ্রামকে স্মরণ ও স্বীকৃতি দিতেই এখানে স্বাধীনতা তোরণ নির্মাণ করা হয়েছে।”

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন