প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এ উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্যের পাশাপাশি সারাদেশের নিরাপত্তায় কাজ করবে র্যাব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে এসব কথা জানান ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক।
সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। কোনো ঝুঁকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দিনটির জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও। নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিংসহ ৭ জায়গায় থাকবে ডাইভারশন। ৩ স্থানে থাকবে পার্কিং।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শহীদ মিনারের চারপাশে র্যাব, পুলিশের কন্ট্রোলরুমের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
রাজধানীতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য
রাজধানীতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য
প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। এ উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও প্রস্তুত ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্যের পাশাপাশি সারাদেশের নিরাপত্তায় কাজ করবে র্যাব। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে এসব কথা জানান
ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। সকালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। কোনো ঝুঁকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দিনটির জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও।
নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশিবাজার ক্রসিংসহ ৭ জায়গায় থাকবে ডাইভারশন। ৩ স্থানে থাকবে পার্কিং। র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনারের চারপাশে র্যাব, পুলিশের কন্ট্রোলরুমের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত