বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীতে গ্যাস লাইনের ভালভ লিকেজ, যেসব এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ
logo

রাজধানীতে গ্যাস লাইনের ভালভ লিকেজ, যেসব এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ

রাজধানীর মিরপুর রোডে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় রাজধানীতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

আজ শনিবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

দ্রুততম সময়ের মধ্যে ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

রাজধানী ঢাকায় গত কয়েক ধরেই গ্যাসের স্বল্পচাপ কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যেই আজ আবার নতুন করে এ সমস্যার কথা জানালো তিতাস।

খুঁজুন