বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী ৩ জন গ্রেফতার
logo

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী ৩ জন গ্রেফতার

গত ০৩/০৫/২০২৫ তারিখ জনপদ মোড় টু যাত্রাবাড়ী রাস্তায় সার্জেন্ট মোঃ আমিনুল ইসলাম (৩২) দায়িত্বরত থাকা অবস্থায় হেলমেট বিহীন ০৩ জন সহ ০৫ টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারসহ সকল গাড়ি সিগনাল দিয়ে দাড় করান। এতে ক্ষিপ্ত হয়ে উক্ত প্রাইভেটকার এর চালক কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের উপর হত্যার উদ্দেশ্যে তার গায়ের উপর গাড়ি উঠিয়ে দিতে চাইলে তিনি সরে যান। 

মোটরসাইকেল আরোহীসহ প্রাইভেটকারে থাকা ০৩ জন আরোহী ট্রাফিকের দায়িত্বরত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টির ভিডিও ধারণ করলে প্রাইভেটকার ও মোটরসাইকেলে থাকা আরোহীগণ মোবাইল বলপূর্বক কেড়ে নেয় এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের এলোপাথারী মারধর করে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় সার্জেন্ট মোঃ আমিনুল ইসলাম (৩২) বাদী হয়ে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ঘটনায়  জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২২/০৫/২০২৫ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং- ১১, তারিখ- ০৩/০৫/২০২৫ খ্রি., ধারা- ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৩৭৯/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর তদন্তে প্রাপ্ত পলাতক আসামী ১। আবির হাসান মজুমাদার (৩০), পিতা- নুরুল হুদা মজুমদার, সাং- স্বামীবাগ, থানা- যাত্রাবাড়ী, ২। মো: সজিব (৩১), পিতা- মো: সুফি আহমেদ, সাং- ২৯/১ দয়াগঞ্জ, থানা- গেন্ডারিয়া, ও ৩। বাবুল হাসান (৪২), পিতা- রুস্তম আলী সরদার, সাং- ৩৪/১ স্বামীবাগ, থানা গেন্ডারিয়া, সর্ব ডিএমপি, ঢাকা‘দেরকে গ্রেফতার করে।   

গ্রেফতারকৃত আসামী’দেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন