বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী *রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)*
logo

*রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)*

রাজধানীর যাত্রাবাড়ী থেকে দুইটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মিলন হোসেন (৩৯) ও ২। মোঃ শামিল ওরফে শামিল হোসাইন (২২)।
 
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক ৪:২৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার (৫ ডিসেম্বর) ৩:৪৫ ঘটিকায় সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের ওপর কতিপয় অবৈধ অস্ত্রধারী লোক অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিকাল আনুমানিক ৪:২৫ ঘটিকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়স্থ গোলচত্তর সংলগ্ন টুঙ্গিপাড়া বাস কাউন্টারের সামনে মহাসড়কের নিকট উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটর সাইকেলে বসে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশ মোঃ মিলন হোসেন ও মোঃ শামিল ওরফে শামিল হোসাইনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে তাদের  কোমরের পিছনে লুকায়িত দুইটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন