ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশুকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ভিকটিম মাহিন বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু শাওন, রাব্বিসহ আরও কয়েকজন বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত ০৯:৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে পাকা রাস্তায় ৩ জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে।
মাহিন পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে উঠে, “তুই জানি ঐ দিন কী কইছিলি?” এরপরই তারা মাহিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে মাহিনের বাম পায়ের হাঁটুর উপরে রানে ২টি এবং ডান পায়ের হাঁটুর উপরে রানে ১টি গভীর কাটা জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় মাহিনকে তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি হত্যা মামলা রুজু হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরবর্তীতে সোমবার ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত শিশুটির খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক শিশু নিহত; পুলিশ হেফাজতে একজন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক শিশু নিহত; পুলিশ হেফাজতে একজন
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশুকে হেফাজতে নেয় যাত্রাবাড়ী থানা পুলিশ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ভিকটিম মাহিন বাবার দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু শাওন, রাব্বিসহ আরও কয়েকজন
বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুল গলিতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনার জন্য সিনিয়র ভাইয়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে না পেয়ে ফেরার পথে রাত ০৯:৩০ ঘটিকায় কাজলারপাড় স্কুল গলিতে মাজেদ মেডিসিন কর্নারের সামনে পাকা রাস্তায় ৩ জন কিশোরসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পথরোধ করে। মাহিন পথরোধের কারণ জিজ্ঞাসা করলে একজন কিশোর বলে উঠে, “তুই জানি ঐ দিন কী কইছিলি?” এরপরই তারা মাহিনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তাদের একজন কোমর থেকে সুইচ গিয়ার (চাকু) বের করে মাহিনের বাম পায়ের হাঁটুর উপরে রানে ২টি এবং ডান পায়ের হাঁটুর উপরে রানে ১টি গভীর কাটা জখম করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় মাহিনকে
তার বন্ধুরা রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে যাত্রাবাড়ী থানায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) একটি হত্যা মামলা রুজু হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় এ ঘটনায় জড়িত একজন শিশুকে চিহ্নিত করে যাত্রাবাড়ি থানা পুলিশ। পরবর্তীতে সোমবার ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় কাজলারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত শিশুটির খালার বাসা থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এ সময় তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত