বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে প্রায় ১ কোটি টাকার কোকেনসহ ২ জন গ্রেফতার করেছে র‌্যাব-১
logo

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা হতে প্রায় ১ কোটি টাকার কোকেনসহ ২ জন গ্রেফতার করেছে র‌্যাব-১

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ এপ্রিল ২০২৬ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিঃ, ৪র্থ ফ্লোর, বিবেক হাইটস ভবন, বাড়ী নং-১, রোড নং-১৮, সেক্টর-৭ এর অভ্যর্থনা কক্ষের অভ্যর্থনা ডেক্সের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য কোকেন বিক্রয়ের উদ্দেশ্যে তাদের দখল ও হেফাজতে নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে একই তারিখ ১৩৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে আসামী- ১) মোঃ সাইদুজ্জামান কাজল (৪৭), বর্তমান- আজমপুর কাঁচা বাজার, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং ২) মোঃ মজনু মিয়া (৪৬), বর্তমান- বসুন্ধরা আবাসিক এলাকা, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকাদ্বয়কে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৪৮০ গ্রাম কোকেন (অবৈধ মাদকদ্রব্য) সহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত মালামাল ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। 

খুঁজুন