বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীর তেজগাঁও এলাকায় ডাকাতির ঘটনায় ১,৩০,৫০০ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেলসহ আরও ছয়জন গ্রেফতার
logo

রাজধানীর তেজগাঁও এলাকায় ডাকাতির ঘটনায় ১,৩০,৫০০ সৌদি রিয়াল ও তিনটি মোটরসাইকেলসহ আরও ছয়জন গ্রেফতার

গত ১ জুলাই ২০২৫. রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের প্রধান গেটের উত্তর পার্শ্বে যাত্রী ছাউনির সামনে সংঘটিত মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নগদ অর্থ ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো:
১) মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৫)
২) মোঃ আরিয়ান(১৯)
৩) মোঃ সাব্বির হোসেন(২০)
৪) মোঃ জাহিদুল ইসলাম সোহাগ(২৫) ৫) মোঃ জয়(২৩) এবং ৬) মোঃ বিজয়(২০)। গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত নগদ ১,৩০,৫০০(এক লক্ষ ত্রিশ হাজার পাঁচ শত) সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ  দল রাজধানীর গ্রীন রোড, ভোলার চরফ্যাশন এবং কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত ঘটনার সাথে জড়িত এই ছয়জনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ইতোপূর্বে এই ঘটনার সাথে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করে ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
এ নিয়ে উক্ত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত প্রায় চারলক্ষ সৌদি রিয়াল ও ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলসহ মোট তেরজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন