বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন
রাজধানী রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
logo

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৪৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- কামাল মিয়া (২৬) ।

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০২:১০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হবিগঞ্জ জেলা থেকে একজন মাদক কারবারি একটি প্রাইভেটকারযোগে  মাদকদ্রব্য গাঁজা নিয়ে ঢাকা মহানগরী অভিমুখে আসতেছে।

এমন তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সাতরাস্তা মোড়স্থ আকিজ পাম্পের উত্তর পাশে পাকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে ৪৮ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ কামালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত কামাল পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন