বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজধানী রাজধানীর শ্যামপুরে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার
logo

রাজধানীর শ্যামপুরে ১৯ মামলার আসামি অনিক পান্নাসহ ১১ ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীর শ্যামপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ মামলার আসামি চিহ্নিত ছিনতাইকারী অনিক পান্নাসহ ১১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। অনিক পান্না (৩৫) ২। মোঃ আল-আমিন (১৯) ৩। শুভ শেখ (৩০) ৪। মোঃ সুজন চৌধুরী (২৮) ৫। মোঃ শাকিল (১৯) ৬। মোঃ মিরাজ হোসেন (২০) ৮। মোঃ জিয়ানুর রহমান (৩৪) ৮। মোঃ দুলাল মিয়া (৪০) ৯। মোঃ রফিকুল ইসলাম মিলন (৩০) ১০। মোঃ সজিব শেখ ওরফে প্রকাশ সৈকত ও ১১। রুবেল ।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম মে ২০২৫. মাসের বিভিন্ন তারিখে অভিযান পরিচালনা করে উল্লিখিত ছিনতাইকারীদের গ্রেফতার করে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত অনিক পান্নার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে ।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন